1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ফুলবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিয়াদ হত্যাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৮১ Time View

 

 

 

দিনাজপুরের ফুলবাড়ী দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সা‌বেক শিক্ষার্থী ও প্রাইম ইউনিভার্সিটির মেধাবী ছাত্র রিয়াদ হোসেন (২১) কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার সকল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ৯টায় দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে পৌর শহরের বটতলি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এএসএম শাহাদতুল্যাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাজাপুর মাদরাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান, সাহাপুর মাদরাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, মেলাবাড়ী মাদরাসার সুপার আবরাক হোসেন, তেঁতুলিয়া মাদরাসার (ভারপ্রাপ্ত) সুপার আব্দুল জব্বার, পানিকাটা মাদরাসার সুপার আরিফুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আলিম, ইবনুর, আলমগীর, সুমাইয়া, ফারিয়া ও মরিয়ম।

এসময় বক্তারা বলেন, নিহত রিয়াদ হোসেন, ফুলবাড়ী দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। রিয়াদ ২০২০ সালে এখান থেকে আলিম পাশ করেন। পরে ঢাকায় প্রাইম ইউনিভার্সিটিতে ভর্তি হয়। মেধাবী ছাত্র রিয়াদ’কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা‌বি জানান তারা। মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা সকল মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত রিয়াদ ফুলবাড়ী উপজেলার আলা‌দিপুর ইউ‌নিয়‌নের প‌শ্চিম নারায়নপুর গ্রামের মাদরাসা শিক্ষক মাহবুবুর রহমান এর একমাত্র সন্তান। সে রাজধানী ঢাকার মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ছাত্র ছিল। গত ১২ জুন বিকেলে রিয়াদের প্রতিবেশি চাচা নাঈম, নতুন মোটরসাইকেল কেনার কথা বলে রিয়াদকে তার ঢাকার গাজীপুরে মেস থে‌কে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। এর প্রেক্ষিতে তার পরিবারের লোকজন গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে গত ১৬ জুন বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর ধোপাচালা এলাকায় বনের ভেতর থেকে রিয়াদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।এরপর কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গত ১৭জুন র‌্যাব-১ ছায়া তদন্ত করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মানপুর এলাকা থেকে দূর সম্পর্কের চাচা নাঈম হোসেন কে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews