1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২২৯ Time View

 

দিনাজপুরে ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় (৩২) বছর বয়সি অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬জুন) রাত সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলাধীন বারোকোনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনা নামক স্থানে ফাঁকা জায়গায় সড়কের উপর থেতলানো অবস্থায় একটি মরদেটি দেখতে পেয়ে এক পথচারী ৯৯৯এ ফোন করে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, হয়ত রাস্তার পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়েছে। থেতলে যাওয়া মরদেহটি সড়কের উপর পড়েছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নিয়ে গেছে। তার নাম পরিচয় কেউ বলতে পারছেনা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পিবিআই এর একটি টিম পরিচয় সনাক্তের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে নিহত ব্য‌ক্তি‌টি মানসিক ভারসাম্যহীন ছি‌লেন।#

প্রেরক
মোকাররম হো‌সেন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews