1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী, সম্পাদক আব্দুল আলিম

মোকাররম হো‌সেন ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৯১ Time View

 

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত স্থানীয় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে একটানা ভোটগ্রহণ চলে। এতে জোটের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস.কে মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জোটের প্রার্থী আব্দুল আলিম।

জানাগেছে, এই নির্বাচনে ৫৯৩ জন ভোটারের মধ্যে ৫৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫১টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একক প্রার্থী থাকায় ৪৭টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনটি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী।

সভাপতি পদে এস.কে মোহাম্মদ আলী ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বি তমিজুল ইসলাম পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম ৫১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জিয়াউল হক শাহ জিয়া পেয়েছেন ২৮৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩১৪ ভোট এবং সাইফুল ইসলাম ৩৫৭ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি রকিবুল হাসান পেয়েছেন ২৫৯ ভোট।

শনিবার( ৩মে)সন্ধায় ভোটের ফলাফল ঘোষনা করে প্রধান নির্বাচন কমিশনার মো. গোলাম মোস্তাফা বলেন, প্রাথমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার নির্বাচনে ৫৯৩ জন ভোটারের মধ্যে ৫৪৩ জন ভোটার তাদের ভোটিধিকার প্রয়োগ করেছেন। ভোট বাতিল হয়েছে ৩৩টি। নির্বাচিত এই কমিটি চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।#

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews