1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৭৫ Time View

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পূর্ব ফরিদপুর গ্রামের আমেনা বেগম (৫৫) হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় আসামী মোঃ শহীদ ওরফে (শরিফ) মিয়া (৩৫) কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে গাইবান্ধা র‍্যাব-১৩।

৫ মে শুক্রবার বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৪ মে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বুজরুক বিষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম আমেনা বেগম (৫৫) হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় পলাতক আসামী মোঃ শহীদ ওরফে শরীফ মিয়াকে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম আমেনা বেগম (৫৫) এর পরিবারের সঙ্গে আসামীদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ, মারামারিসহ মামলা মোকদ্দমা চলছিল। আসামী মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হত্যা করার হুমকি দিয়ে আসছিলো। এমতাবস্তায় গত ০৪/১১/২০২২ ইং তারিখ রাত ২০.০০ ঘটিকা হইতে পরদিন ০৫/১১/২০২২ ইং তারিখ ভোর ০৬.০০ ঘকিকার মধ্যে ভিকটিম আমেনা বেগম (৫৫) কে পূর্ব পরিকল্পিতভাবে আসামীগণ গুরুতর রক্তাক্ত যখমসহ হত্যা করিয়া ঘাসের জমিতে ফেলে রাখে। ভিকটিমের আত্নীয়স্বজন পরবর্তীতে অনেক খোঁজাখুজি করিয়া ভোরে উল্লেখিত স্থান হতে উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ আউয়াল সরকার (৩২) বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ৪ মে ২০২৩ খ্রিঃ র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বুজরুক বিষ্ণপুর এলাকা হতে অভিযান চালিয়ে ভিকটিম আমেনা বেগম (৫৫) হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় পলাতক আসামী মোঃ শহীদ ওরফে শরীফ মিয়া (৩৫), পিতা-মোঃ দুদু মিয়া, সাং- বুজরুক বিষ্ণপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্নগোপন করিয়া বারবার তার অবস্থান পরিবর্তন করত। র‍্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় আসামী বলে স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
মোঃআতিকুর রহমান (গাইবান্ধা) জেলা প্রতিনিধি
বিভাগ রংপুর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews