1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

পার্বতীপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত নিহত-২

সৈয়দঃ শাহরিয়ার আশিক নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৫১ Time View

পার্বতীপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত নিহত-২

সৈয়দঃ শাহরিয়ার আশিক নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আশরাফুল ও আবু কালাম নামে দুই জন নিহত হয়েছে। এদের একজন ভ্যান চালক অন্য জন যাত্রী। এরা সম্পর্কে মামা ভাগিনা। ৩ মে বুধবার সকালে পার্বতীপুর-ফুলবাড়ি মহাসড়কের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চান্দাপাড়া এলাকায় (পল্লী বিদ্যুৎ দপ্তরের অদুরে) এই দূর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, সকাল আনুমানিক ৭ টায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুরের চান্দাপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে ছুটে আসা একটি ট্রাকের সাথে বিপরীত মুখি একটি ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও যাত্রী ট্রাকের চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের নম্বর (ঢাকা মেট্রো ট-১৩-৫৮২০) ট্রাকটি হোন্ডা কোম্পানীর মোটরবাইকেল নিয়ে নীলফামারীর ডোমার যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ধুবিপাড়া মহল্লার আবু কালাম (৬১) পিতা মৃত সুলতান ও আশরাফুল ইসলাম ওরফে মোড়ল (২২) পিতা আঃ মান্নান।
এ সময় ঘটনাস্হল থেকে ট্রাক ও ট্রাকের চালক রিয়াজুল ইসলাম (৩৮) কে আটক করা হয়েছে। সে দিনাজপুর পৌরসভার মির্জাপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার এস আই দীনেশ চন্দ্র ঘটনাটি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews