1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

২৮ অক্টোবরের নারকীয় হত্যাকাণ্ডের বিচার দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বাইতুল মোকাররম এলাকায় আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচার ও খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সোমবার (২৮ অক্টোবর) এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সেদিন ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে নিরীহ মানুষ হত্যা করে আওয়ামী ফ্যাসিস্টরা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল। কিন্তু দুঃখজনকভাবে আজও সেই হত্যাযজ্ঞের বিচার হয়নি।
অধ্যাপক মাজেদুর রহমান বলেন, “২৮ অক্টোবরের ঘটনায় যারা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচারের মাধ্যমে জাতিকে সেই কলঙ্ক থেকে মুক্ত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির,অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ ছামিউল ইসলাম , প্রমুখ।
বক্তারা অবিলম্বে ২৮ অক্টোবরের ঘটনার সঙ্গে জড়িত খুনি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews