নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমিন হাজির বাড়িতে জামায়াত নেতা বেলায়েত সেলিমের বসত ঘরে এমন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ৭নং ওয়ার্ড সহ-সভাপতি বেলায়েত সেলিমকে উদ্দেশ্য করে এই হামলা চালায়। দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড ও দা দিয়ে এলোপাতাড়ি বসত ঘর কুপিয়ে ফেলে । একপর্যায়ে তারা ঘরে প্রবেশের উদ্দেশ্যে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী বেলায়েত সেলিম দীর্ঘ দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জামায়াতে যোগ দেওয়ার আগে তিনি এই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর সক্রিয় নেতা হিসেবে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং স্থানীয় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের ধারণা, বেলায়েত সেলিমের রাজনৈতিক সক্রিয়তা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানের কারণে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে,সবাই চাই এই ঘটনার সুস্থ তদন্ত।
এই বিষয়ে চর জব্বার থানার অফিসার ইনচার্জ জানান- বিষয় টা শুনেছি আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। পরবর্তী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: db71pratidin@gmail.com