1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

সুন্দরগঞ্জে ১৬০ লিটার চোলাই মদ সহ ২ মাদক কারবারি গ্রেফতার

শহীদুল ইসলাম শহীদ, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

সুন্দরগঞ্জে ১৬০ লিটার চোলাই মদ সহ ২ মাদক কারবারি গ্রেফতার

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৬০ লিটার চোলাই মদ সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করেছেন থানা পুলিশ।

 

শুক্রবার সন্ধায় উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী(মজুমদার হাট) নামক গ্রামে হিরালাল রবিদাসের বসত বাড়ীতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ ২ জনকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন, খামার ধুবনী(মজুমদার হাট) নামক গ্রামের মৃত সুমারু রবিদাসেরর পুত্র হিরালাল রবিদাস (৫২) ও পূর্ব বেলকা নামক গ্রামের মৃত আব্দুল জোব্বারের পুত্র ফজলুল হক(৪৫)।

 

থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে এস আই আরিফুল ইসলাম এসআই সাইদুর রহমান এসআই ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে হিরালাল রবিদাস এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ঘরের ভিতরে থাকা ০১টি চোলাই মদের ড্রামে এবং খাটের নিচে থাকা ০৩টি প্লাস্টিকের জারিকেন ও বিভিন্ন সাইজের ৩০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত অবস্থায় সর্বমোট ১৬০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করেন।

 

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬০ লিটার চোলাই মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করে কারাগারে প্রেরণ করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews