1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪০ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি এবং চাঁদাবাজীর মামলায় জড়িয়ে হয়রানি অভিযোগটি মিথ্যা দাবি করেছেন বিবাদীপক্ষ। এনিয়ে বিবাদী মো. আল-আমিন ও মো. আব্দুল গফুর মিয়া রোববার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। গত শনিবারের মামলার বাদী জামিল মিয়ার সংবাদ সম্মেলনের প্রতিবাদে এই পাল্টা সংবাদ সম্মেলন করেন।
জানা গেছে, দীর্ঘদিন হতে পৌরসভার ৯নং ওয়ার্ডের আলুটারি মহল্লার মো. জামিল মিয়ার সাথে ভাগি শরি মোছা. ছাবিরন বেগম, মো. আব্দুল গফুর মিয়া ও মো. আল-আমিন মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষের অন্তত পাঁচটি মামলা আদালতে রয়েছে। বিরোধী জমি নিয়ে বাটোয়ারা মোকদ্দমা শুনানিঅন্তে ২০০০ সালের নভেম্বর মাসে ডিসমিস হয়। বাদী জামিল হাইকোট ডিভিশনের রিভিশন করলে ২০০৫ সালে সেটি নামঞ্জুর হয়। বিবাদী ডিগ্রীজারির মোকদ্দমা করলে বিজ্ঞ আদালত কমিশন নিযুক্ত করে বিবাদী আল-আমিন ও আব্দুল গফুর মিয়াকে জমি বুঝে দেন। সেই থেকে বিবাদীগণ জমি ভোগ করে আসছেন। পাল্টা সংবাদ সম্মেলনে বিবাদী আল-আমিন লিখিত বক্তব্যে বলেন, ডিগ্রী পাওয়ার পরও বাদী ওই জমিতে ঘর উঠাতে দিচ্ছেন না। উল্টা চাঁদা দাবি করছেন। সে কারনে চাঁদাবাজীর মামলা করা হয়েছে। মামলা দুইটির একটি পিআইবিতে এবং অপরটি থানা পুলিশের নিকট তদান্তাধীন রয়েছ। বিবাদী পক্ষ মামলা দুইটির সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।
অপর বিবাদী আব্দুল গফুর মিয়া বলেন, কোর্টের ডিগ্রী এবং বৈধ কাগজপত্রের আলোকে তিনি জমি ভোগ করে আসছেন। ওই জমিতে ঘর উঠাতে গেলে বাদী জামিল মিয়া চাঁদা দাবি করায় চাদাবাজীর মামলা করা হয়েছে। প্রাণনাশের হুমকির বিষয়টি সাজানো নাটক।
এনিয়ে বাদী জামিল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার দাদা ১৯৪৬ সালে ১৩৭৭২ নম্বর কবুলিয়ত মুলে ১০৭ শতক জমির হকদার হয়ে তাহা ভোগদখল করিতে থাকেন। বিবাদীগণ একটি মিথ্যা মামলা সৃজন করে একতরফা ডিগ্রী নিয়ে এসে কিছু জমি জবর দখল করে নিয়েছে। ওই ডিগ্রীর বিরুদ্ধে আপিল চলমান রয়েছে। চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির বিষয়টি সঠিক এবং সত্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews