1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ঘরসহ সর্বস্ব হারাল পরিবার

দেলোয়ার হোসাইন :স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩২ Time View

 

দেলোয়ার হোসাইন :স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘরসহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নায়েব উদ্দিনের ছেলে ছলেমান মিয়ার শয়ন কক্ষে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং দুইটি ঘরে ভয়াবহভাবে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ফ্রিজ, টিভি, পোশাক, চাল-ডালসহ প্রয়োজনীয় সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসে ফোন করা হলেও দূরত্বের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে যায়।
ভুক্তভোগী ছলেমান মিয়া জানান, “আমরা সবকিছু হারিয়েছি। আমাদের থাকার ঘর পর্যন্ত নাই। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।”
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম শোক ও হতাশা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসন ও সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews