1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জে বিএনপি জামায়াত কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৪৬ Time View

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশে ২০০৫ সালে ১৭ আগস্ট ৬৩ জেলায় ৪৩৪ বিএনপি জামাত কর্তৃক স্থানে বিএনপি জামাত কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান লিটু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান তুহিন। এছাড়াও বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মজিবর রহমান মজি, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ সামিউল ইসলাম সামু, যুবলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম রানা, ছাত্রলীগ নেতা মোঃ সুমন মিয়া, মোঃ খন্দকার মাইদুল ইসলাম, হাইদুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের আবু তাহের মিয়া, শ্রমিক লীগের সভাপতি শ্রী গণেশ শীল প্রমুখ। এ সময় বক্তারা বলেন বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতায় সারাদেশে সিরিজ বোমা হামলার ১৮ বছর পেরিয়ে গেলেও আজো বিচার কাজ সম্পন্ন করা হয়নি। এখনো বিএনপি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। বক্তারা আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন (জেএমবি ) সহ অন্যান্য সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ ও পেজ খুলে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগ ও অন্যান্য স্বাধীনতার স্বপক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews