1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত।

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে বিবাদীগণ একাধিক চাঁদাবাজীর মামলায় জড়িয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে মামলার বাদী মো. জামিল মিয়া শনিবার সকালে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন হতে পৌরসভার ৯নং ওয়ার্ডের আলুটারি মহল্লার মো. জামিল মিয়ার সাথে ভাগি শরি মোছা. ছাবিরন বেগম, মো. আব্দুল গফুর মিয়া ও মো. আল-আমিন মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষের অন্তত পাঁচটি মামলা আদালতে চলামান রয়েছে। এরই এক পর্যায় গত এক মাস হতে প্রতিপক্ষ জামিল মিয়াকে মামলা তুলে নেয়ার জন্য প্রকাশে এবং লোক মারফত প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেই সাথে জামিল মিয়ার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজীর মামলা করে তাকে হয়রানি করে আসছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিল মিয়া এসব অভিযোগ তুলে ধরেন। তিনি এসব হয়রানি মুলক মামলা এবং হত্যার হুমকি হতে পরিত্রাণের জন্য প্রশাসনের সহযোগিতা কমনা করেন।
জামিল মিয়া বলেন, তার দাদা ১৯৪৬ সালে ১৩৭৭২ নম্বর কবুলিয়ত মুলে ১০৭ শতক জমির হকদার হয়ে তাহা ভোগদখল করিতে থাকেন। বিবাদীগণ একটি মিথ্যা মামলা সৃজন করে একতরফা ডিগ্রী নিয়ে এসে কিছু জমি জবর দখল করে নিয়েছে। ওই ডিগ্রীর বিরুদ্ধে আপিল চলমান রয়েছে। চাঁদাবাজীর একটি মামলা পিআইবিতে এবং একটি মামলা থানা পুলিশের নিকট তদান্তাধীন রয়েছ।
এনিয়ে প্রতিপক্ষ আব্দুল গফুর মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কোর্টের ডিগ্রী এবং বৈধ কাগজপত্রের আলোকে তিনি জমি ভোগ করে আসছেন। চাঁদা চাওয়ার বিষয়টি সঠিক সে কারনে চাদাবাজীর মামলা করা হয়েছে। প্রাণনাশের হুমকির বিষয়টি মিথ্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews