1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জে জনতার হাতে পিকআপ ভর্তি চাল আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৮৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সন্দেহজনক ভাবে পিকআপ ভর্তি চাল আটক করেছে স্থানীয় জনতা। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণকৃত ভিজিএফ এর চাল সন্দেহে রোববার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে আটক করে জনতা। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চাল থানা হেফাজতে নিয়েছেন।
পিকআপ গাড়ির ড্রাইভার হারুন মিয়া ও স্থানীয়রা বলেন, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশ হতে চাল ও ধান ব্যবসায়ী ছক্কু মিয়া ও মোস্তা মিয়ার গোডাউন হতে পাশ^বর্তী গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজারস্থ চাল ও ধান ব্যবসায়ী মোস্তাফিজার রহমানের গোডাউনে পিকআপ গাড়িতে করে সাড়ে পাঁচশত মেট্রিকটন চাল নিয়ে যাচ্ছিল। মোস্তাফিজার রহমান ওই দুই ব্যবসায়ীর নিকট চালগুলো কিনেছেন। স্থানীয়দের দাবি শনিবার কঞ্চিবাড়ি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন। ওইসব চাল কঞ্চিবাড়ি ইউনিয়নের ভিজিএফ এর চাল।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম বলেন, শনিবার উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান ও ট্যাক অফিসারের উপস্থিতিতে তাঁর ইউনিয়নের ৫ হাজার ৮১৬ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণকৃত চালের ১ হাজার ১৬৩ খালি বস্তা এখনো তার পরিষদের গোডাউনে জমা রয়েছে। আটককৃত চাল সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন ওই ব্যবসায়ীগণ নিয়মিত ভাবে খোলা বাজারে ধান ও চাল ক্রয় করে মহাজনের বিক্রি করে থাকেন


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, তিনি গাইবান্ধা জেলায় মিটিং করছেন। এ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, আটককৃত চাল সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এর আদেশে থানায় রয়েছে। সঠিক যাচাই ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, সদ্য যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার গাইবান্ধা জেলায় মিটিং এ রয়েছেন। তাঁর আদেশে আটককৃত চালগুলো থানায় নেয়া হয়েছে। সঠিক যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, তিনি জেলায় মিটিং এ রয়েছেন। ফিরে এসে এ সংক্রান্ত বিষয়ে কথা বলব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews