1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স আতঙ্ক: রোগাক্রান্ত গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ জন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩১ Time View

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস কাটাকাটির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গরুর মাংস কাটাকাটির কাজে অংশ নেওয়া ও মাংস খাওয়া অন্তত ১১ জন ব্যক্তি অ্যানথ্রাক্স (Anthrax) রোগে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, আর বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের শরীরে ফোস্কা, জ্বর, ব্যথা ও ঘা জাতীয় উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “রোগাক্রান্ত পশু জবাই করা একেবারেই ঝুঁকিপূর্ণ। অ্যানথ্রাক্স ছোঁয়াচে ব্যাধি—এটি প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। আমরা এলাকাবাসীকে সতর্ক করেছি এবং প্রয়োজনীয় টিকা কার্যক্রম শুরু করছি।”
স্থানীয় সচেতন মহল বলছে, অজ্ঞতা ও অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটেছে। তারা দাবি করেছেন, দ্রুত সচেতনতামূলক প্রচারণা চালানো ও অসুস্থ পশু জবাই বন্ধে প্রশাসনিক নজরদারি জোরদার করা হোক।
এদিকে, আক্রান্তদের পরিবারের সদস্য ও প্রতিবেশীরাও চরম দুশ্চিন্তায় রয়েছেন। পুরো এলাকায় এখন অ্যানথ্রাক্স আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews