
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার-এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।
এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় দৈনিক বাংলা ৭১ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আতাউর রহমান মুকুল বলেন— “মোঃ মাহিদুল হাসান সরকার শুধু একজন নিষ্ঠাবান সাংবাদিকই নন, তিনি একজন দূরদর্শী ও সৃজনশীল সংগঠক। তাঁর নেতৃত্বে বাংলাদেশে গণমাধ্যম আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
জন্মদিনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন। সাংবাদিক সমাজে তাঁর সততা, পেশাদারিত্ব এবং সাহসিকতার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।
গণমাধ্যম অঙ্গনে তাঁর নিরবচ্ছিন্ন অবদান দেশের তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তাঁর হাত ধরে অনেক নবীন সাংবাদিক আজ মিডিয়া জগতে প্রতিষ্ঠিত।
জন্মদিনে পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠক সমাজ সবাই তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেন— “আপনার কলম থাকুক সত্যের পক্ষে, ন্যায়ের পথে।”