1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু’র জামিন না মঞ্জুর

রিয়াজুল হক সাগর,রংপুরঃ
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭০ Time View

রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু’র জামিন না মঞ্জুর

রিয়াজুল হক সাগর,রংপুর

রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু’র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে থাকা ৪টি মামলার জামিন আবেদন করলে বিচারক আহসানুল হক রানা ২টি মামলার জামিন আবেদন মঞ্জুর করেন এবং লালমনিরহাটের পাটগ্রামের রেজাউল আহমেদ রাজু’র করা চাঁদাবাজির মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন, কাউন্সিলর শিপলুর আইনজীবি মাহমুদুল হাসান সেলিম।
তিনি বলেন, ৪টি মামলার ওয়ারেন্টমূলে শুক্রবার পুলিশ কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এর একটি মামলায় কাউন্সিলর আগে থেকেই জামিনে ছিল, সেই তথ্য পুলিশের কাছে হয়তো ছিল না। দুটি মামলায় কাউন্সিলরকে জড়ানো হয়েছে। সেই দুটি মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। চাঁদাবাজির মামলায় যেহেতু চার্জশীট হয়ে সেটি জেলা ও দায়রা জজ আদালতে গিয়েছে। তাই সেই মামলা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টায় এলাকাবাসীর বাঁধার মুখে দীর্ঘ ৪ ঘন্টা পর রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর, তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শিপলুকে গ্রেফতার করে পুলিশ। নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকাস্থ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ৪টি ওয়ারেন্টমূলে পুলিশ কাউন্সিলর শিপলুকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews