1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

রংপুরে চলন্ত ট্রেনের ঝাঁপ কলেজছাত্রের

রিয়াজুল হক সাগর,রংপুরঃ
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৫৩ Time View

রংপুরে চলন্ত ট্রেনের ঝাঁপ কলেজছাত্রের

রিয়াজুল হক সাগর,রংপুর ।
রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে জুয়েল ইসলাম (১৬) নামের কলেজপড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল সোয়া নয়টার দিকে উপজেলার দশ নম্বর রেলঘুন্টি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত জুয়েল ইসলাম উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়ার ময়নাল ইসলামের ছেলে। সে বদরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। মোবাইল ফোন কিনে না দেয়ায় পরিবারের সাথে অভিমান করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কাটা পড়ে ওই কলেজছাত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯ টা ১০ মিনিটের দিকে দশ নম্বর রেলঘুন্টি সংলগ্ন লাইনে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি পৌঁছে। এসময় চলন্ত ট্রেনের সামনে আচমকা ঝাঁপিয়ে পড়ে ওই কলেজছাত্র। এতে সঙ্গে সঙ্গে ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের সাথে অভিমান করে ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অংশসহ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবু বক্কর সিদ্দিক জানান, রংপুর স্টেশন থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সকাল সোয়া ৯ টার দিকে পৌঁছায় ৫ মিনিট যাত্রী উঠিয়ে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। এরপরেই আমরা খবর পাই ১০ নম্বর রেলঘুন্টির কাছে একজনের মরদেহ পড়ে আছে। রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews