1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

রংপুরে আগুন লাগার দৃশ্য দেখতে গিয়ে হাতাহাতির ঘটনায় ছাদ থেকে ফেলে দেয়ায় যুবকের মৃত্যুর অভিযোগ

রিয়াজুল হক সাগর, রংপুরঃ
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩২৪ Time View

রংপুরে আগুন লাগার দৃশ্য দেখতে গিয়ে হাতাহাতির ঘটনায় ছাদ থেকে ফেলে দেয়ায় যুবকের মৃত্যুর অভিযোগ

রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরে এক বাড়িতে আগুন লাগা দৃশ্য দেখতে গিয়ে হাতাহাতির ঘটনায় ছাদ থেকে ফেলে দেয়ায় নুর আলম (১৮) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।। নিহত নুর আলম লালবাগ চুড়িপট্টি এলাকার বাদল হোসেনের ছেলে। এ ঘটনায় খামারপাড়া ও লালবাগ চুড়িপট্টি এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩ টার দিকে রংপুর নগরীর লালবাগ খামার তাবলীগ মসজিদের পার্শ্বে স্থানীয় ফকির চানের বাড়িতে আগুন লাগে। আগুনের দৃশ্য দেখতে উৎসুক লালবাগ চুড়িপট্টি এলাকার লোকজন স্থানীয় মাজেদুল ইসলামের বাড়ির ছাদে উঠে পড়ে। এ সময় মাজেদুলের প্রতিবেশী শাহাজাদা ছাদ থেকে সবাইকে নামতে বললে তার সাথে বাকবিতন্ডা লেগে যায়। এ ঘটনায় বাড়ির মালিক মাজেদুল ও শাহাজাদা’র সাথে ছাদে থাকা চুড়িপট্টির লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে নুর আলম নামে ওই যুবককে ছাদ পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে চুড়িপট্টি ও খামারপাড়া এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এক পুলিশ সদস্য আহত হয়। পরে কোতয়ালী থানা থেকে অতিরিক্ত পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, ছাদ থেকে পড়ে নুর আলম নামে এক যুবক মারা গেছে। তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও কেউ মামলা করেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews