1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামীকে আটক

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৫ Time View

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামীকে আটক

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে র্যা ব

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূ শিমু বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী দুলাল মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র্যা ব। ওই গৃহবধূকে গলাটিপে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে জামালপুরের বকশিগঞ্জ থেকে দুলালকে গ্রেফতার করা হয়। তিনি মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রংপুর র্যা ব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র্যা ব জানায়, দেড় বছর আগে মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে শিমু বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ একটি মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র এবং নগদ দুই লাখ টাকাও দেয় শিমুর পরিবার।

এরপরেও শিমুর স্বামী আরও এক লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিলেন। শিমুর পরিবার তা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই মধ্যে গত ৭ মার্চ শিমু বেগমকে তার স্বামী দুলাল মিয়া, শ্বশুড় বাবলু মিয়া এবং শ্বাশুড়ী দুলালী বেগম মিলে মারধরের একপর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনাটি ধামাচাপা দিতে শিমুর মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে দুলালের পরিবারের লোকজন।

র্যা ব-১৩ কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ বলেন, এ ঘটনায় শিমুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করলে বিষয়টি ছায়া তদন্ত শুরু করে র্যা ব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে নজরদারি বাড়ানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন দুলাল। তাকে থানায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews