1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব প্রধান শিক্ষক গ্রেপ্তার

 রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩১৬ Time View

রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব প্রধান শিক্ষক গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে।

এদিকে শুক্রবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক জরুরি সভা শেষে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে মামলা সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বেশ কিছু দিন ধরে ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে তার অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিুপীড়ন চালাতেন। বিষয়টি যাতে প্রকাশ না পায় সেজন্য ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোর পাশাপাশি নানাভাবে হুমকি দেওয়া হয়। ফলে ওই ছাত্রী ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। তবে ১০ জুন দুপুরে প্রধান শিক্ষক মুঠোফোনে আপত্তিকর কথাবার্তা বললে তা রেকর্ড করে ওই ছাত্রী। বিষয়টি নিয়ে সে তার পরিবারের সাথে কথা বললে তারা বিষয়টি এলাকার লোকজনকে জানালে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে তালা ঝোলানোর পাশাপাশি প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন। উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করতে ব্যর্থ হন। কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে বিদ্যালয় পাহারায় বসেন- যাতে করে সেখানে প্রধান শিক্ষক প্রবেশ করতে না পারেন।

রাতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বদরগঞ্জ থানা পুলিশের কাছে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে দামোদরপুর ইউনিয়নের পশ্চিম ঝাড় পাড়াস্থ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মমতাজ হোসেন বলেন, ম্যানেজিং কমিটির জরুরি সভায় ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি আব্দুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews