1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

মুন্সীগঞ্জ-১ আসনে ৯ এমপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠবে নির্বাচন

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জ-১ আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৯ জন। গত রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এ আসনের জাকের পার্টির প্রার্থী শেখ আতাউর রহমান তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। এছাড়া বিএনএম’র প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নটি বাতিল হয়েছে। এর আগে আসনটিতে ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১০টি দল থেকে মোট ১১ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। মুন্সীগঞ্জ-১ অসনে বেশ কয়েকটি দলের হেভিওয়েট প্রার্থী মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আসনটি ঘিরে আলোচনা শুরু হয়। গুঞ্জন উঠেছিল মুন্সীগঞ্জ- ১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জোটের প্রার্থীর জন্য ছাড় দিতে পারে। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোন এমন কোন আসন বন্টন সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগের সাথে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতায় থাকছে স্বতন্ত্র প্রার্থী, বিকল্পধারা, তৃনমূল বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীসহ মোট ৯ জন। ১৮ ডিসেম্বর (আজ) সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-

সিরাজদিখান উপজেলা) নির্বাচনী মাঠে জমে উঠবে ভোটের রাজনীতি। ত। এমনটাই বলেছেন কর্মী- সমর্থকরা। মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, তৃনমূল বিএনপির চেয়ারপরসন অন্তরা সেমিলা হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতা উল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী দোয়েল আক্তার, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী বাউল শিল্পী লতিফ সরকার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নুরজাহান বেগম রিতা। এছাড়া জাকের পার্টির প্রার্থী আতাউর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ও বিএনএম’র প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews