1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল

মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ তারাপুর–এর সার্বিক সহযোগিতায় মনোয়ারা ফাউন্ডেশন–এর অর্থায়নে দেড় শতাধিক মানুষের মাঝে এক হৃদ্যতাপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এই আয়োজন স্থানীয় মানুষের মাঝে আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অফ তারাপুর–এর সভাপতি ও মনোয়ারা ফাউন্ডেশনের সদস্য মো: দেলোয়ার হোসাইন শাকিল এবং সংগঠনের উপদেষ্টা আ: রাজ্জাক মিয়া (রাজু মাস্টার)। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মারুফ, মুরাদ, জীবনসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি মো: দেলোয়ার হোসাইন শাকিল বলেন,
“মনোয়ারা ফাউন্ডেশন সারা বাংলাদেশে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে বিভিন্ন স্থানে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়েছে।”
ইফতারের পূর্বে মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান রিফাত মনোয়ার সিকদার এবং উপ-প্রধান তুহিন সিকদার–এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত সবাই সংগঠনের সফলতা ও কল্যাণ কামনায় দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews