1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ ৩ বিষয়ে প্রথম প্রিয়ন্তি

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৪৮ Time View

মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ
৩ বিষয়ে প্রথম প্রিয়ন্তি

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় তিনটি বিষয়ে প্রথম হয়েছে ফারহা শাহিন প্রিয়ন্তি। শনিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত মণিরামপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মণিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রিয়ন্তি মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। স্কুল পর্যায়ে ‘ক’ বিভাগের প্রতিযোগী হিসেবে সে নির্ধারিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ এর উপর বক্তৃতা ছাড়াও কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে সে তিনটিতেই প্রথম হয়েছে। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডল প্রিয়ন্তির এই কৃতিত্বে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘তার এই কৃতিত্বে আমরাও গর্বিত ও আনন্দিত। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে সে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘সৃজনশীল কাজ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক। জাতীয় শিক্ষা সপ্তাহ তিনটি বিষয়ে প্রথম হওয়া কঠিন ও সাধনার বিষয়। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতেও সে তার এই কৃতিত্বের ধারা অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করছি।’
প্রিয়ন্তি সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলাসহ পড়ালেখাতেও যাতে কৃতিত্ব অর্জন করতে পারে সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পিতা শেখ শহিনুর রহমান ও মাতা মিলি সুলতানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews