1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

বিরামপুরে পিএফজি সার গুডাউন উদ্বোধনে সচিব ওয়াহিদা আক্তার

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৪১২ Time View

বিরামপুরে পিএফজি সার গুডাউন উদ্বোধনে সচিব ওয়াহিদা আক্তার

 

 

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর দিনাজপুরে বিরামপুরে বিএডিসির বিদ্যমান গুদামসমুহের রক্ষণাবেক্ষণ পূনর্বাসন এবং নতুন গুদাম নির্মানের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করণ প্রকল্পের কৃষি মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২২ অর্থ বছরের দ্বিতীয় পর্যায়ে ১৫কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৭হাজার ২শ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন নব-নির্মিত অফিস ভবন ও পিএফজি সার গুদাম উদ্বোধন হয়েছে। রবিবার রাত ৯টার দিকে বিরামপুর পূর্ব জগন্নাথপুর খাদ্য গুদামের পাশে এ সার গুদাম উদ্বোধন করেন ওয়াহিদা আক্তার, সচিব,কৃষি মন্ত্রনালয়। এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান আব্দুলাহ সাজ্জাদ,(এনডিসি) ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল বিশ্বাস, বিএডিসির প্রকল্প পরিচালক মুজিবুর রহমান খান,বিএডিসি দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক ও কৃষিবিদ শওকত আলী, দিনাজপুর এডিসি জেনারেল আনিছুর রহমান,বিএডিসির নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিয়া জামান,বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিএডিসির চেয়ারম্যান আব্দুলাহ সাজ্জাদ (এনডিসি), তিনি বলেন,বাংলাদেশের মধ্যে ধারণ ক্ষমতার দিক এ সার গুদামটি দ্বিতীয় । এখানে আগামী এক মাসের মধ্যে ২৫ হাজার মে.টন সার মজুদ করা হবে । এই গুদামটি হওয়ায় আগামীতে এই অঞ্চলে আর সারের ঘাটতি হবেনা। কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন,উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সার পৌঁছে দেওয়া হবে এবং কেউ সার কৃত্রিম সংকট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews