1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

বিরামপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর যমজ তিন ভাই বোনকে রেলমন্ত্রীর সহধর্মিণী উপহার সামগ্রী প্রদান 

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩২৬ Time View

বিরামপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর যমজ তিন ভাই বোনকে রেলমন্ত্রীর সহধর্মিণী উপহার সামগ্রী প্রদান

 

দিনাজপুর বিরামপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর দারিদ্র পরিবারের যমজ তিন ভাই-বোন,ভাই লাসার সৌরভ মুর্মু,বোন মেরি মৌমিতা মুর্মু ও মারতা জেনিভিয়া মুর্মু। উক্ত খবরে তিন ভাই-বোনের বাড়িতে ফুল,উপহার সামগ্রী ও মিষ্টি নিয়ে উপস্থিত হন রেলমন্ত্রীর সহধর্মিণী ও বিরামপুরের কৃতিসন্তান শাম্মী আকতার মনি।

Gh

আজ (৫ আগষ্ট-২৩) শনিবার বিকেলে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাড়িতে হাজির হন তিনি। এ সময় যমজ তিন ভাই-বোনকে উপহার সামগ্রী সহ মিষ্টি,পোশাক ও কিছু নগদ অর্থ প্রদান করেন রেলমন্ত্রীর সহধর্মিণী ও বিরামপুরের কৃতিসন্তান শাম্মী আকতার মনি। যমজ তিন ভাই-বোন,ভাই লাসার সৌরভ মুর্মু,বোন মেরি মৌমিতা মুর্মু ও মারতা জেনিভিয়া মুর্মুর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়,চলতি বছর বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাদের বাবা জোহানেস মুরমু একটি বে-সরকারি সংস্থায় চাকুরি করেন। তাদের লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছা দেখে মা-বাবা আর্থিক অনটনের মাঝেও ছেলে-মেয়ের লেখাপড়া চালিয়ে যান। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল মঞ্জুরুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম মিলন,প্রভাষক কালীপ্রসন্ন সরকার,ইমরান হোসেন,মাহাবুবুল আলম নেনার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানতে চাইলে রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আকতার মনি বলেন,যমজ তিন ভাই-বোনসহ তাদের মা-বাবাকে সাধুবাদ জানাই।

তাদের অনেক মেধা আছে। পাশাপাশি বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রমে তারা ভালো ফলাফল করেছে। তাদের প্রতি শুভকামনা রইল। তিনি আরও বলেন,দারিদ্রতাকে পেছনে ফেলে যমজ তিন ভাই-বোন বিরল অর্জনের খবর স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরে তাদের বাড়িতে আসছি। তাদের শুভেচ্ছা জানানোর উদ্দেশ্য হলো, এতে করে তারা পড়াশোনার প্রতি উৎসাহ আরও বাড়বে। যমজ তিন ভাই-বোন যতদিন পড়াশুনা করবে তাদের লেখাপড়ার খরচ ততদিন চালিয়ে যাবে বলে তিনি আশ্বাস্তত করেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews