1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ফুলবাড়ীতে প্রতারণা মামলার প‌রোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি:
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ Time View

ফুলবাড়ীতে প্রতারণা মামলার প‌রোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২৬ লাখ টাকা প্রতারণার দায়ে সারেজুল ইসলাম (৪২) নামের এক প্রতারককে মঙ্গলবার (১১ এপ্রিল) গ্রেফতার করেছে থানা পুলিশ। দুপুর ১২টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রাম থেকে প্রতারণা মামলার গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সারেজুল ইসলাম ওই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার আমবাড়ী দৌলতপুর গ্রামের মৃত মোখলেসুর রহমান চৌধুরীর বাড়ির জমি-জমা দেখভাল কাজে নিয়োজিত ছিলেন সারেজুল ইসলাম। সে সুবাদে মোখলেসুর রহমান চৌধুরীর ছেলে আবু বক্কর সিদ্দিক রাব্বীর সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। যার প্রেক্ষিতে সারেজুল ইসলাম বিভিন্ন সময় নানা অজুহাতে আবু বক্কর সিদ্দিক রাব্বীর কাছে টাকা লেনদেন করছিলেন। একপর্যায়ে আবু বক্কর সিদ্দিক রাব্বীর কাছে জমি ক্রয় করে দেয়ার নামে ২৬ লাখ টাকা নেন। কিন্তু সেই জমির কোনো হদিস দেন না সারেজুল ইসলাম। বিভিন্ন সময়ে রাব্বি জমিটি দেখতে চাওয়াসহ বুঝিয়ে চাইলে টালবাহানা করতেন সারেজুল ইসলাম। এর একপর্যায়ে সারেজুল ইসলামের বিরুদ্ধে বাদি হয়ে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রতারণা মামলা করেন আবু বক্কর সিদ্দিক রাব্বী। যার সি.আর মোঃ নং- ১০৯/২০২৩। গ্রেফতারি পরোয়ানা জারি হলে ফুলবাড়ী থানা পুলিশ সারেজুল ইসলামকে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে নিজের ভাইসহ বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছিল সারেজুল ইসলাম। তার বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালত থেকে প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews