1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ফুলবাড়ী পৌরসভায় ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন

আল আমিন বিন আমজাদ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৯৮ Time View

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা, বিধবা স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন এর উদ্বোধনী করা হয়েছে।
১৬ জুলাই রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ী পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আশরাফ পারভেজ এর সঞ্চালনায়
ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার ২নং প্যানেল মেয়র হারান দত্ত, কাউন্সিলর মাজেদুর রহমান, মমতাজুর রহমান পারভেজ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লেমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
লাইভ ভেরিফিকেশনে পর্যায়ক্রমে প্রথম দিন ১, ২, ৩ আগামীকাল সোমবার ৪, ৫, ৬ এবং মঙ্গলবার ৭, ৮, ৯ নং ওয়ার্ড এর সকল ভাতা ভোগীদের পৌরসভায় স্ব-শরীরে উপস্থিতিতে স্বাক্ষর গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews