1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

ফুলবাড়ীতে বিদেশী মদ ও ইয়াবাসহ আটক চার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৬৬ Time View

 

 

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশী মদ ও ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পৌর শহর ও বেতদিঘী ইউনিয়নের দামার মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম ও এসআই আব্দুস সাত্তার বাদি হয়ে, দুটি মামলা দায়ের করেছেন।

 

পুলিশের হাতে মাদকসহ আটক ব্যক্তিরা হলেন হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের শাহিন আলমের ছেলে হিরা ইসলাম হিরো (২৫), একই উপজেলার বড়চড়া গ্রামের মৃত মইনুল ইসলামের ছেলে মওদুদ আহম্মেদ মধু (২৬), ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম কেরু (৩০) এবং একই এলাকার নুর আমিনের ছেলে শামিম হোসেন (৩২)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের দামার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় অফিসার্স চয়ের্স হুইস্কি মদসহ মাদক ব্যবসায়ী হিরা ইসলাম হিরো ও মওদুদ আহম্মেদ মধুকে আটক করে।

অপরদিক রাত সাড়ে নয়টায় পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া কাজিখানা এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ইয়াবাসহ মোরশেদ আলম কেরু ও শামিম হোসেনকে আটক করে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews