1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ফুলবাড়ীতে একই স্থানে গা‌ড়ির সংঘর্ষে একজনের মৃত্যু

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (‌দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২২৩ Time View

 

দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে একই স্থানে পরপর সাতটি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

শনিবার (১ জুলাই) ভোর সাড়ে চারটা থেকেই দফায় দফায় ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

দুর্ঘটনায় নিহত রহিমা (৩৬) জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর পারগাঁও এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকুরী শেষে পরিবার সহ মাইক্রোবাসে চেপে দিনাজপুরের নিজ বাড়ীর উদ্দেশ্যে ফিরছিলেন র‌হিমা । অপরদিকে দিনাজপুর থেকে একটি আম বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাস এবং আম বোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন রহিমা।

রাতভর বৃষ্টির কারণে প্রথমে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর একের পর এক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। একে একে মোট সাতটি যানবাহন একই স্থানে দুর্ঘটনার শিকার হয়। অ‌তি‌রিক্ত পিচ্ছি‌লের কার‌নে সড়ক থে‌কে ছিট‌কে প‌ড়ে প্র‌তি‌টি গ‌া‌ড়ি। এসব গা‌ড়ির ম‌ধ্যে ট্রাক, বাস, মাই‌ক্রোবাস ও পিকআপ গা‌ড়ি র‌য়ে‌ছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম। #

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews