1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

পার্বতীপুরে সরকারি চালসহ মেম্বার গ্রেফতার।

সৈয়দ শাহরিয়ার আশিক, নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ Time View

পার্বতীপুরে সরকারি চালসহ মেম্বার গ্রেফতার।

 

সৈয়দ শাহরিয়ার আশিক, নিজস্ব প্রতিবেদক

 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের মোঃ জিল্লুর রহমান নামের এক ইউপি সদস্যকে ভিজিএফের ৮ বস্তা চালসহ গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতারের ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। এলাকাবাসী জানান, তারা কিছু বিশ্বস্ত মানুষের মাধ্যমে জানতে পারে ঈদ উপলক্ষে প্রদেয় ৭’শ বস্তা চাল যেখান থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ১০ কেজি করে দেওয়ার কথা। এই চালের ১১ বস্তা ইউপি সদস্য জিল্লুর রহমানের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। বিষয়টি কানাঘুষায় ব্যাপক আকার ধারন করলে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে চাল গুলো ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করে বড় পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। একই সময় ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানায় নেয়া হয়। এ সংবাদ পাঠানো পর্যন্ত ইউপি সদস্য জিল্লুর রহমানকে থানা হাজতে রাখা ছিল। থানা সুত্র জানিয়েছে, মামলা রেকর্ড পূর্বক আজই শনিবার তাকে জেল হাজতে পাঠানো হবে। একটি সুত্র জানিয়েছে, ইউপি সদস্য জিল্লুর রহমান গ্রেফতারের পরপরই অন্যান্য ইউপি সদস্যরা সকলেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। অপর একটি সুত্রের দাবি, ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ৭’শ বস্তা চাল নেয়ার পরপরই গোটা পরিষদটি ৯ বস্তা করে চাল নিজেদের ভাগে রাখার নিমিত্তে রাতারাতি নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যান্য ইউপি সদস্যদের বাড়িতে তল্লাশি করলে গণমানুষের আরো চাল মিলবে। এ ঘটনার পর আজ শনিবার দুপুর ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রাখেন। আরও চাল উদ্ধারের তৎপরতা চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাইলের সাথে কথা হলে জানান, গণমানুষের হক যারা বে-হক করে তাদের পরিণতি এমনই হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক জানান, উদ্ধারের সময় আমিও ছিলাম। একজন চেয়ারম্যানের উপর তার ইউপি সদস্যের হেন কর্মকান্ডের কোন প্রভাব পরে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের উত্তরদানে বিরত থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews