1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

পলাশবাড়ীতে বাবা খেলেন টাকা,মেয়ে খেলেন বিষ

মোঃ শাহরিয়ার কবির আকন্দ, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৭৮ Time View

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পরকীয়া প্রেমের জেরে দুই সন্তানের জনক প্রেমিক কবির হোসেনকে ঘরে আটকিয়ে রেখে মেয়ের বাবা রফিকুল খেলেন টাকা,আর বাবার উপর অভিমান করে স্বামী পরিত্যক্তা জেসমিন খেলেন জমিতে দেওয়া বিষ। বতর্মানে জেসমিন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ নং বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের তেকানী গ্রামে। এ গ্রামের প্রতিবেশী নারী লোভী হামেদ এর ছেলে দুই সন্তানের জনক কবিরের সঙ্গে প্রতিবেশী রফিকুল ইসলামের মেয়ে জেসমিন এর সাথে প্রায় দুই বছর থেকে প্রেম-ভালোবাসা চলে আসছিল। যে কারণে জেসমিনের স্বামী বিবাহের ৮ মাসের মাথায় জেসমিনকে তালাক প্রদান করেন। ঘটনার দিন মঙ্গলবার (২৮ মার্চ)রাত্রে জেসমিনকে বড়াই খাওয়াতে যায় কবির। এসময় জেসমিনের পরিবারের লোকজন কবিরকে ঘরে আটকে রাখে। বুধবার (২৯ মার্চ)সকালে উক্ত গ্রামের কিছু টাউট শ্রেণির লোকজন গ্রাম‍্য মিটিংয়ের নামে বিষয়টি ৪০ হাজার টাকায় রফাদফা করে কবিরকে ছেড়ে দেয়। পাশাপাশি কবিরের পরিবার থেকে চাপ প্রয়োগ করে নেওয়া টাকা জেসমিনের বাবা রফিকুলের হাতে ২০ হাজার টাকা দিয়ে চুপচাপ থাকতে বলেন। আর বাকী টাকা শালীস দরবারের লোকজন ভাগবাটোয়ারা করে নেন। যেহেতু মেয়ের ইচ্ছা ছিল প্রেমিক কবিরের সঙ্গে বিবাহ বসার। সে ইচ্ছা পূরণ না হওয়ায় বাবার উপর অভিমান করে মেয়ে জেসমিন ঘরে রাখা বেগুনের জমিতে দেওয়া কীটনাশক পান করেন। পরিবারের লোকজন টের পেলে তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন‍্য ভর্তি করায়। বতর্মানে জেসমিন উক্ত হাসপাতালের ৬ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। এখানকার জরুরি বিভাগের ডাক্তার জানান,জেসমিনের অবস্থা ক্রিটিকেল ছিল। তবুও এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এর একটি সময় থাকে। সেসময় পার হলে বোঝা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews