1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

নাশকতা ও বিষ্ফোরক মামলায় ৫ বিএনপি নেতার ১০ বছর কারাদন্ডাদেশ

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২৯ Time View

 

বিস্ফোরক আইনের মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ ৫ জনের বিরুদ্ধে ১০ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার ( ২০ নভেম্বব) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এই আদেশ দেন। অন্যান্য আসামীরা হলেন জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদলী কর্মী আরিফ হোসেন। রায়ে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ডাদেশ দেয়া হয়। মামলায় অন্য দুই আসামী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুকে মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের কুশলী আব্দুস সাত্তার জানান, ২০১৩ সালের ১৯ মে যুবদল স্বেচ্ছাসেবক দলের হরতালের আগের রাতে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে ঢাকা কোচে অঙিগ্নসংযোগের জন্য প্রস্তুতি নেয়ার সময় পুলিশ আসামীদের হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে ৫৬ টি চকলেট বোমাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের গ্রেফতার পুর্বক তৎকালীন কোতয়ালী থানার এসআই চন্দন কুমার চক্রবর্তি মামলা করেন। ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ এবং জেরা শেষে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হলো। রায় প্রদানের সময় মাহফুজ উন রবী ডন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে সন্তস্ট হওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আর আসামীপক্ষের আইনজীবি আফতাব হোসেন জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতে এই রায়ে জাতি হতবাক হয়েছে। আদালতকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার ক্ষমতা দির্ঘায়িত করতে চাচ্ছে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews