1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

তারেক রহমান নির্দেশ দিলে ৫ মিনিটে ঘোলা পানি পরিষ্কার করা হবে

বুড়ির হাট রংপুর (প্রতিনিধি) 
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

বুড়ির হাট রংপুর (প্রতিনিধি) 

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, পানি ঘোলা করে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৫ মিনিটে ঘোলা পানি পরিষ্কার করা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন লড়াই-সংগ্রামে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই খাঁটি সোনা সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, আইনের শাসন প্রতিষ্ঠা, সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় একটি দলের নেতা পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে। সেই দলের বর্তমান নেতাও সম্প্রতি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। আর বিএনপির ইতিহাস মুক্তিযুদ্ধের, সংগ্রামের, দেশ গঠনের। বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ছয় বছর জেল খেটেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। এজন্য বিএনপি কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি।

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা উপস্থিত ছিলেন।

পরে রংপুরের আট উপজেলা, তিন পৌরসভা ও মহানগরীর ৩৩টি ওয়ার্ডের বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews