1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

তারাপুর ইউনিয়নে বিএনপির প্রচার-প্রচারণা সভা অনুষ্ঠিত

দেলোয়ার হোসাইন (শাকিল) 
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৫ Time View
দেলোয়ার হোসাইন (শাকিল) 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৩ নং তারাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক প্রচার-প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এইস এম নাজমুল হুদা। তিনি তার বক্তব্যে বলেন— “বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণে দেশের মানুষ আজ অতিষ্ঠ। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি-ই হচ্ছে জনগণের ভরসার নাম। তাই প্রতিটি নেতাকর্মীকে এখনই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ইমদাদুল হক সাজু মিয়া। তিনি তরুণদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন— “যুব সমাজই বিএনপির মূল শক্তি। দেশে সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা: নুর মোহাম্মদ । তিনি বলেন— “বিএনপির প্রতিটি সহযোগী সংগঠন মাঠে থাকবে। জনগণের পাশে থেকে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাব।”
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের সদস্য মো: রাজু মিয়া। তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন মো: আতিকুর রহমান,১নং যুগ্ন আহবায়ক তারাপুর ইউনিয়ন বি এনপি
সভায় বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সবাই আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews