1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

ডিমলায় মুক্তিযোদ্ধাকে মারপিট 

মোঃ আব্দুল হামিদ সরকার   (নীলফামারী) জেলা প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

ডিমলায় মুক্তিযোদ্ধাকে মারপিট

 

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম শনিবার রাতে ২ জনের নাম উল্লেখ করে ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবু ইসলাম(৩৫) ও সফিকার ইসলাম(৩৮)।

বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামের বাড়ির সামনে (১৭ সেপ্টে/২৩ ) একটি অটোরিকশা সড়ক দুর্ঘটনার কবলে । এ ঘটনায় অটোচালকের সাথে যাত্রীদের বাকবিতণ্ডার একপর্যায়ে শোরগোলের শুরু হয়। শোরগোল শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে আসেন মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম।তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বাবু ও সফিকার মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামকে মারধর করেন ।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায় নি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews