1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মো‌কাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৩৯ Time View

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মো‌কাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের মোবারকপুর রেল গেটে (১১২নং গেট) ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪‌মে’২৩) সকাল সাড়ে ১০টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল ট্রেনটি পার্বতীপুর থেকে ফুলবাড়ী অ‌ভিমু‌খে যাওয়ার পথে মোবারকপুর রেল গেটে এই দুর্ঘটনার ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০)। তিনি ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে নিলফামারী জেলার কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। অপর ব্যক্তি নিলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি পাটোয়ারী পাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪২)। তিনি পেশায় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রেলগেটের পূর্বদিক থেকে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী রেলগেট অতিক্রম করার সময় খুলনা মেইল ট্রেনের ধাক্কায় মোটরসাকেলসহ আরোহীরা প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ১১টায় পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

প্রত্যক্ষদর্শী রেলওয়ের কীম্যান মো. বিপ্লব ইসলাম জানান, আমি ওই সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলাম। উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর দিকে আসছিল। এসময় ফুলবাড়ী-বড়পুকু‌রিয়া সড়‌কের পূর্বদিক থে‌কে আচমকা ওই মোটরসাইকেলটি দ্রুত গতিতে রেলগেট অ‌তিক্রম কর‌তে গে‌লে ট্রেনের সাথে ধাক্কা লে‌গে প্রচন্ড শব্দে রেলওয়ের ৩৬৪ নং ঘুটির কাছে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মোটরসাকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে এলে তার সাথে কথা বললে তিনি জানান, নিহত হামিদুল ইসলাম দুইদিন অফিস ছুটির কারণে মোটরসাইকেল যোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।

জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ঘটনার পর আমিসহ আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews