1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে প্রত্যাহার

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৪১ Time View

ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে প্রত্যাহার

রিয়াজুল হক সাগর,রংপুর।

ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।


 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের বিরুদ্ধে নদী, খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিভিন্ন স্থানে জুয়া পরিচালনায় সহযোগিতা, মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের মাসোহারা নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয় এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন ওসি জাকির। ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ওসি জাকিরের ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। অধিকতর তদন্তের স্বার্থে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘ঘুষ-দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে ওসি জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews