1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

গৃহবধূকে ধর্ষণে চেষ্টা প্রকাশ করলে হত্যার হুমকি 

সুন্দরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩২৬ Time View

গৃহবধূকে ধর্ষণে চেষ্টা প্রকাশ করলে হত্যার হুমকি

 

সুন্দরগঞ্জ উপজেলায় মিশু শ্রমিকের স্ত্রীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এঘটনা ধামাচাপা দিতে হত্যার হুমকি দিয়েছে ভুক্তভোগী নারীকে।

 

জানা যায়, উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।

 

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাসা ফাঁকা পেয়ে রঞ্জু মিয়া (৫৫) ভুক্তভোগী নারীকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। রঞ্জু মিয়া একই গ্রামের তসির মাস্টারের ছেলে।

 

ভুক্তভোগী নারী জানায়, শুক্রবার দুপুরে আমাদের নিকট আত্মীয় মারা গেলে বাড়ির লোকজন সবাই সেখানে চলে যায়। রঞ্জু মিয়া গ্রাম সম্পর্কে আমার দাদা শশুর হয়। তিনি পান খেয়ে চুন নেয়ার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসে। এসময় বাড়ি ফাঁকা পেয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার গায়ে বিভিন্ন স্থানে আঘাত করেও ব্যর্থ হলে, আমাকে মারার উদ্দেশ্যে নাক-মুখ চেপে ধরে। এ সময় আমি তার পেটে লাথি মেরে উঠে দাঁড়ায় এবং আমার পোশাক পরি। পরে তিনি আমাকে হুমকি দেয় এ ঘটনা প্রকাশ করলে গলায় ওড়না পেচিয়ে মেরে ঝুলিয়ে রাখবে এবং আমার শ্বশুর বাড়ির লোকজনকে ফাঁসাবে। রঞ্জু মিয়া এলাকায় প্রভাবশালী হওয়ায় আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার হুমকি দেয়। সব সময় তার লোকজন বাড়ির আশেপাশে ও রাস্তায় দাঁড়িয়ে থাকে, যার কারণে ভয়ে থানায় অভিযোগ করতে যেতে পারিনা। আমি এর সুষ্ঠু বিচার চাই।

 

ভুক্তভোগী নারীর শাশুড়ি জানান, আমার বাড়ির পাশে এক ব্যক্তি মারা যাওয়ায় সেখানে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে এসে দেখি আমার ছেলের বউয়ের মুখ ফোলা ও কান্না করছে। আমি জিজ্ঞেস করলে, সে জানায় বাসা ফাঁকা পেয়ে রঞ্জু মিয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ও ব্যর্থ হয়ে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। রঞ্জু মিয়া প্রভাবশালী হওয়ায় আমরা বাসা থেকে বের হতে পারছি না।

 

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews