1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

গাইবান্ধার ৪টি আসনেে নৌকার বিপক্ষে লড়বেন মনোনয়নবঞ্চিত ৭ জন

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

শহীদুলইসলামশহীদ,জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের মধ্যে ৭ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব আসনে নৌকার প্রতিপক্ষ হয়ে ভোটের মাঠে থাকার প্রস্তুতি নিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেসব আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দিলেন-

গাইবান্ধা-২ (সদর) আসনে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান এমপি মাহবুব আরা গিনির বিপরীতে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ২নং সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বর্তমান এমপি ও কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সঙ্গে লড়বেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজুল হক সরকার, সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাহরিয়ার খান বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা আজিজার রহমান। এছাড়া মাহমুদুল হক বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গাইবান্ধার-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বর্তমান এমপি মনোয়ার হোসেন চৌধুরী এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এ আসনে নৌকা পেয়েছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ। তার বিপক্ষে লড়বেন মনোয়ার হোসেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও বর্তমান এমপি মাহমুদ হাসান রিপনের সঙ্গে লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়াত ডেপুটি স্পিকারে মেয়ে ও ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews