1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

কাউনিয়ায় তিস্তা রেলসেতু থেকে নদীতে ঝাঁপ, নিখোঁজ হওয়া কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৭০ Time View

 

বিদায় মা বিদায়, আর কোনো দিন দেখা হবে না মা, বিদায় মা বিদা ‘বলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রী ফারজানা আক্তার কাকলি (২০) এর লাশ চার দিন পর মিললো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরার চড়ে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরার চড়ে তার লাশ পাওয়া যায়। গত তিনদিন ধরে কাকলি’র স্বজনরা নদীর তীরে তীরে ও নৌকায় করে লাশ খুঁজে বেড়াচ্ছিল। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা নদী মাছ মারতে গিয়ে তিস্তা নদীর চরে একটি লাশ আটকে থাকতে দেখে কাকলির পরিবারের লোকজন কে খবর দেয়। স্বজনরা গিয়ে কাকলির লাশ শনাক্ত করে মাইক্রোবাস যোগে শুক্রবার দুপুরে বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ লাশ উদ্ধারের বিষয় টি শুনেছেন বলে জানান। সেইসঙ্গে তিনি বলেন, উদ্ধারের স্থান আমার প্রশাসনিক এরিয়ার মধ্যে নয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সোয়া তিন টার দিকে মায়ের সামনে তিস্তা সেতুর তিন নম্বর গার্ডারের উপর থেকে বিদায় মা বিদায়, আর দেখা হবেনা মা, বিদায় মা বিদায় বলে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়। নদীতে ঝাপ দেয়া কাকলী রংপুর শহরের লালবাগ রেল গেইট বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা। ঘটনার পর পরেই ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ কাকলির লাশ উদ্ধারে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews