1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

২৫ বছর পর গাইবান্ধা জেলার ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন চালু

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২০০ Time View

 

প্রতিষ্ঠার ২৫ বছর পর গাইবান্ধা জেলার ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন চালু
হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ২৫ বছর পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার (ওটি)।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন মাধ্যমে এ সেবার দ্বার উন্মোচন করা হয়।

প্রথম দিনে মোছঃ শাপলা বেগম নামের এক প্রসূতির সিজার করা হয়। বর্তমানে নবজাতক ও মা উভয়েই সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান সফলভাবে গৃহবধূ শাপলা বেগমের সিজার করান। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান, গাইনি ডা. ফারহানা মুসরাত দিশা, অ্যানাসথেশিয়া ডা. রিফাত হাসানসহ সব মেডিকেল অফিসার ও নার্সরা তাকে সহযোগিতা করেন।
জানা যায়, ১৯৯৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট ফুলছড়ি উপজেলা হাসপাতালটি চালু হয়। পরে হাসপাতালটি ২০১৪ সালে ৫০ শয্যায় উন্নীত হয়। হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে প্রসূতি স্বাস্থ্য সেবায় জনবল সংকট থাকায় সিজারিয়ান অপারেশন চালু ছিল না। গাইনি ও অ্যানাসথেশিয়া বিশেষজ্ঞ না থাকায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অচল পড়েছিল অপারেশন থিয়েটার। অবশেষে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় এ সংকট সমাধান করে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারটি সচল করে।
স্থানীয়রা জানান, কোনো প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলে বা সিজারের প্রয়োজন হলে আগে বিভাগীয় শহর রংপুর ও জেলা শহরে গাইবান্ধায় যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই সিজারিয়ান সেবা পাওয়া যাবে। এ ব্যবস্থা আরও বেগবান করতে ও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিজার সেবায় সুযোগ-সুবিধা বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার ২৫ বছর পর প্রথম সিজারে আমরা সফল হয়েছি। এ সফলতায় হাসপাতালের সব ডাক্তার ও নার্সরা সহযোগিতা করেছেন। ওটি শেষে প্রসূতিসহ নবজাতককে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানেই প্রসূতি এবং নবজাতককে সেবা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ফুলছড়ি উপজেলা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন স্যারের আগ্রহের মাধ্যমে ওটি চালু করা সম্ভব হয়েছে। এজন্য তাকেসহ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews