1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

সুন্দরগঞ্জে যুবলীগ নেতার ২ হাত ও পায়ের রগ কেটে হত্যা- বিএনপি-জামাতের আটক-৪

সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি জামাত ও শিবিরের হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টায় দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নিহত জাহিদুল ইসলাম (৩৮) উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। জাহিদুল ইসলাম ১ কন্যা ও ১ পুত্র সন্তানে জনক।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে জাহিদুল ইসলাম ও কবির মিয়া মোটর সাইকেল যোগে বামনডাঙ্গা থেকে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ভাটার পাড় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিএনপি জামাত শিবিরের কয়েকজন হঠাৎ রশি টেনে মোটর সাইকেলের গতিরোধ করে এ হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেয়াসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় তার সঙ্গে থাকা কবিরকে। পরে রক্তাক্ত অবস্থায় জাহিদুল ও কবিরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এর মাঝে জাহিদুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভর্তির পর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাত সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল ইসলাম মৃত্যুকালে বিএনপি জামাত শিবিরের ইমতিয়াজ,সামু, খাদেমুলসহ আরও কয়েকজন ছিলেন বলে জানান।

স্থানীয় দলীয় নেতাকর্মীদের সূত্রে জানাযায়, উপজেলা সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের সোরাফ দর্জির পুত্র ইমতিয়াজ, একই গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র সামু মিয়া ও মুসা কালির পুত্র খাদেমুল। তবে বাকিদের নাম এখনো যানাযায়নি।

উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান লিটু বলেন, সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জামাত-বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু বলেন, পরিকল্পিতভাবে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা জাহিদুল ইসলামকে হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে সোমাবার সকালে ছাইতানতোলা বাজারে যুবলীগ নেতা জাহিদুল ইসলামের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে উপজেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গুরুতর আহত অবস্থায় জাহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর পরই প্রচুর রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে। এঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

জেলা পুলিশ সুপার কামাল হোসেন ঘটনা স্থান পরিদর্শনে আসলে সাংবাদিকদের জানান, এঘটনায় রাতে অভিযান চালিয়ে ৪ জন কে আটক করা হয়েছে। তবে মামলা তদন্তের জন্য আটককৃতদের নাম প্রকাশ করেন না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews