1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মাদক-জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও ১৬ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ৩ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার

সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ Time View

 

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর সিটি’র সাতমাথা খাশবাগ মহল্লার নুর মোহাম্মাদ এর পুত্র সাজিদ মিয়া (১৮) একেই গ্রামের আল আমিনের পুত্র জুয়েল রানা (১৮)। তারা পার্শ্ববর্তী জেলা রংপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতদের বাড়ি রংপুর জেলায়। তারা দুই বন্ধু সন্ধ্যার ৭ টার দিকে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় হান্নানের মোড় নামকস্থানে পৌঁছিলে রাস্তার পাশের একটি ইউক্লিপ্টাস গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেন৷

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মামুন হক বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন মারা যায়। অপরজনকে স্থানীয়র উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা গেছে। তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই জানা যাবে নিহতরা এদিকে কেন এসেছিলেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন আসলেই লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews