1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় শেখ মনির ৮৫তম জন্মদিন পালিত —

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

 

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ

 

গাইবান্ধার বামনডাঙ্গায় জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘শাপলা কুঁড়ির আসর’-এর প্রতিষ্ঠাতা,মুজিব বাহিনীর স্রষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , প্রখ্যাত সাংবাদিক, জাতীয় দৈনিক বাংলার বাণীর প্রতিষ্ঠাতা,সুলেখক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে।
বাংলার স্বাধীনতা সংগ্রামে অসামান্য কৃতিত্বপূর্ণ অবদানের কারণে এই চৌকস রাজনীতিক ‘বিপ্লবী বীর’ হিসেবে পরিচিতি পান মাত্র ৩৫ বছর বয়সেই।

শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন উপলক্ষে ৪ ডিসেম্বর (সোমবার) শাপলা কুঁড়ির আসর বামনডাঙ্গা শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।
কর্মসূচি গুলোর মধ্যে ছিল শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা,দোয়া মাহফিল, ও কেক কাটা।

সন্ধ্যায় বামনডাঙ্গা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবুর রহমান হবি’ এর সভাপতিত্বে ও শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মিসেস আফরুজা বারী। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি এম.এ মতিন মিয়া,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজাহান মিঞা, বিশিষ্ট সমাজসেবক প্রভাষক মোঃ আলমগীর, আওয়ামী লীগ নেতা মজনু হিরো, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান খান তপু, সাংবাদিক জুয়েল রানা,জয়ন্ত সাহা যতন, মামুনুর রশিদ,আসরের সদস্য রায়হান কবির রনি,শান্ত,শাকিব,অপু,সজীব মিয়াসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মিসেস আফরুজা বারী বলেন শহীদ শেখ ফজলুল হক মনি মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বিপ্লবী বীর খেতাবে ভূষিত হন।এ জন্য সকল ভেদাভেদ ভূলে সকলের মধ্যে মেলবন্ধন তৈরি করে শেখ মনির মতো মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের গড়ে উঠতে হবে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews