1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

সাঘাটায় অটোরিকশা চালক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন’সহ ৫ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার জেড এইচ সিদ্দিকী :
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ Time View

সাঘাটায় অটোরিকশা চালক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন’সহ ৫ আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার জেড এইচ সিদ্দিকী ঢাকা :
গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেনের নির্দেশনায় সাঘাটা থানার ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ৫ জন আসামীকে গ্রেফতার করেছেন সাঘাটা থানা পুলিশ।
উল্লেখ যে গত ২০/০৩/২০২৩ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় সাঘাটা থানাধীন বাদিনার পাড়া গ্রামে জনৈক মোঃ আব্দুল্লাহর ভুট্টা ক্ষেতের ভিতর রুবেল হোসেন (২২),এর মরদেহ উদ্ধার করেন।

রুবেল সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবন তাইড় গ্রামের মোঃ আজগর আলীর ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন‍্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় রুবেলের বাবা বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলাটি দায়ের হওয়ার পর সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাজু সরকারের আদেশে তদন্ত ওসি রজব আলী ও এস আই কামরুজ্জামান সহ একটি চৌকসটিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ০৩ জন কে গ্রেফতার করতে করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ওবায়দুল ইসলাম (২৪) রুবেল মিয়া (২২) জসিম উদ্দিন (৩২)দেরকে ঢাকা জিরাবো এলাকা হতে গ্রেফতার করে।
তাদের ০২ জনের বাড়ি সাঘাটায় এবং অপর ০১ জন জনের বাড়ি বরিশাল জেলার হিজলা থানা এলাকায়। গ্রেফতারকৃত ওবায়দুলের নিকট থেকে মৃত রুবেল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামীদের দেওয়া তথ্যের ভিত্তি তে চুরি যাওয়া অটোভ্যানটি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ০২ জন যথা-১। মোঃ সাজু মিয়া (৪০) ও ২। মোঃ রেজাউল করিম (৫০) কে গ্রেফতার করা হয়।
এবং তাদের হেফাজত থাকা অটোভ্যানের বিভিন্ন অংশ যথা- ০১টি টায়ার বিহীন ঢাকা, ০১টি হ্যান্ডেল, ০১টি লুকিং গ্লাস, ০১টি যাত্রী বসার সিট ও ০১টি এক্সেল উদ্ধার করা হয়। হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত আসামী ওবাইদুল, রুবেল ও জসিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা জিরাবো এলাকায় একসঙ্গে বিভিন্ন কাজকর্ম করে থাকে। ঘটনার ২দিন পূর্বে তারা ০৩ জন একত্রে সাঘাটা নিজ এলাকার আসে এবং অটোভ্যান ছিনতাই করার পরিকল্পনা করে।

পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন গত ইং ১৯/০৩/২০২৩ তারিখ রাত্রী ০৯.০০ ঘটিকার সময় তারা রুবেল এর অটোভ্যানটি সাঘাটা বাজার হইতে ভাড়া করে নিজ বাড়ী বাদিনারপাড়া গ্রামের দিকে নিয়ে যায়। পথিমধ্যে নির্জন এলাকায় অটোচালক রুবেলকে তার ব্যবহৃত চাদর গলায় পেঁচিয়ে হত্যা করে এবং মৃতদেহ পাশের ভুট্টা ক্ষেত্রের ভিতর ফেলে রেখে তারা অটোভ্যান ও মোবাইল নিয়ে চলে যায়।

হত্যাকারী আসামীরা সাঘাটা- থানার বারোকোনা বাজারের পার্শ্বে আসামী সাজু মিয়া ও রেজাউল করিম নিকট অটোভ্যানটি ৯,৫০০/-টাকায় বিক্রি করে এবং ঐ রাতেই তারা একসাথে ঢাকায় চলে যায়। জিজ্ঞাসাবাদে আসামী ওবাইদুল, রুবেল ও জসিম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। আসামী ওবাইদুল, রুবেল ও জসিম ঢাকায় একই ভাড়া বাসায় থাকত।
তারা মাদকের টাকার জন্যই আসামীরা অটো চালককে হত্যা করে অটোভ্যানটি নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews