1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

রংপুর মহানগর যুবলীগের আনন্দ শোভাযাত্রা

রিয়াজুল হক সাগর, রংপুর
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

রংপুর মহানগর যুবলীগের আনন্দ শোভাযাত্রা

 

১লা সেপ্টেম্বর রংপুর মহানগর যুবলীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় রংপুরে আওয়ামীলীগ সভানেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেছে মহানগর যুবলীগ। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় মহানগর দলীয় কার্যালয় থেকে মহানগর যুবলীগের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন নেতৃত্বে শোভাযাত্রায় অংশনেয় মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেমসহ অনুমোদনকৃত মহানগর কমিটির নবাগত নেতৃবৃন্দ। এ সময় মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে জিলা স্কুল মোড়স্থ বঙ্গবন্ধু ম্যূরাালে (জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের স্মরণে) ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

উল্ল্যেখ্য, ২০১২ সালে এবিএম সিরাজুম মনির বাশারকে আহবায়ক, ইসমাইল হোসেন সাজু, মুরাদ হোসেন, হারুন অর রশীদ, শ্রী হারাধন রায় হারা, সাইফুল ইসলাম, আশরাফুল আলমকে যুগ্ম আহবায়ক করে কমিটির অনুমোদন দেন তৎকালীন যুবলীগের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে এবিএম সিরাজুম মনির বাশার সভাপতি ও মুরাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের ৪ বছর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি এবিএম সিরাজুম মুনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে বহাল রেখে রংপুর মহানগর যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews