1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

রংপুরে দাহ্য পদার্থের মাধ্যমে আগুন দিয়ে পুড়িয়ে নারীকে হত্যা

রিয়াজুল হক সাগর,রংপুর।
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৫ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মুখটি ঝলসে গেছে এবং তার বাঁ হাতটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরঘাট ব্রাহ্মণপাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার হয়েছে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে কেরোসিন বা দাহ্য পদার্থের মাধ্যমে আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে হয়তো মরদেহ ভুট্টাখেতে ফেলে রেখে যায় তারা। রাতে ওই মরদেহের শরীর থেকে বাম হাতটি ছিঁড়ে নিয়ে গেছে শিয়াল। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামের লোকজন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতের মুখমণ্ডলে ও শরীরের আগুনে পোড়ানোর ক্ষতচিহ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews