1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আহত।

মুন্সীগঞ্জ প্রতিনিধি -
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি –

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চরমিরেশ্বর এলাকায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ স্বপন মিয়া (৫০) ও নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা মুুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ স্বপন মিয়া বোন মোকশেদা বেগমের বাড়িতে বেড়াতে এসে সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ ঘটনায় জাহাঙ্গীর মাদবরের স্ত্রী মোকশেদা বেগম মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। আহত অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ স্বপন মিয়া ছাড়াও অন্যান্য আহতরা হচ্ছেন মোকশেদা বেগম ও তার বড় বোনের ছেলের স্ত্রী ডলি (২৭)। হামলাকারীরা তাদের ওপর দেশি অস্ত্রাধি দিয়ে হামলা চালায় বলে মামলার আর্জিতে অভিযোগ করা হয়েছে। হামলার সময়ে হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থসহ স্বর্ণ অলংকার ছিনিয়ে নিয়ে যায়। এ মামলায় সেরাজুল হক শেকুসহ ১০জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলার আর্জির সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের হিসেবে হামলাকারীরা মোকশেদা বেগমের বাড়িতে ২১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে হামলা চালায়। তাকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে অন্যান্যরা হামলার শিকর হন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews