1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ

মদনপুরে সিএনজি-লরি সংঘর্ষে একজন নিহত চারজন আহত

জীবন আহম্মদ,:
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

 

নারায়নগঞ্জের এশিয়া হাইওয়ে সড়কের আন্দিরপাড় এলাকায় লরি ও সিএনজি সংঘর্ষে প্রান গেল, ইশরাত জাহান তানহা ( ১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর, এসময়ে আরো চারজন যাত্রী আহত হয়।
আহতদের নাম জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এশিয়ান হাইওয়ের মদনপুর- আড়াইহাজারগামী সড়কের আন্দিরপাড় এলাকায় এ দূর্ঘটনা সংঘটিত হয়।
নিহত ইশরাত জাহান তানহা রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ফারুক ভূঁইয়ার মেয়ে।
সে এ বছর রূপগঞ্জের শহিতুন্নেসা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে মুড়াপাড়া কলেজ ভর্তি হয়েছিলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,মদনপুর- আড়াইহাজারগামী সড়কের আন্দিরপাড় এলাকায় একটি লরির সাথে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই এক যুবতী যাত্রী মারা যায়। আহতদের তারা হাসপাতালে নিয়ে যায়। আহতযাত্রীদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। সড়ক দূর্ঘটনার ফলে যাত্রীবাহি সিএনজিটি পাশ্ববর্তী খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনার ফলে ওই সড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়। যানজটে দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে ওই সড়কে চলাচলরত যাত্রীদের।
মদনপুর নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী তৈয়ব হোসেন জানান, এশিয়ান হাইওয়েতে প্রায়ই দূর্ঘটনা ঘটে থাকে। অনেক সময় যানবাহন গুলো মহাসড়কে প্রতিযোগিতা করে চলাচল করার কারণে এসব দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় যানজট হয়ে তীব্র ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
ললাটি গ্রামের দাইয়ান মোল্লা বলেন, এশিয়ান সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। মহাসড়কের অনেক স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের জন্য যানবাহনগুলো ধীর গতিতে যানবাহন চলাচল করতে হয়। প্রতিনিয়ত যানযট হচ্ছে। পাশাপাশি বেপরোয়া গাড়ি চলাচলে দূর্ঘটনার আশংকা বেড়ে যায়। এসড়কে প্রতি মাসে কপক্ষে ছোট বড় প্রায় ৮-১০টি দূর্ঘটনা ঘটে থাকে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) নওফেল বিন আলম জানান, লরিটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দূর্ঘটনার ফলে যানযট সৃষ্টি হয়েছে। পুলিশ সদস্যদের চেষ্টায় যানযট নিরসন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews