1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

বিরামপুর খানপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর,দিনাজপুর প্রতিনিধি-
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৬ Time View

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর,দিনাজপুর প্রতিনিধি-

 

বিরামপুর খানপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে কয়েকটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আজ শনিবার (২৩ ডিসেম্বর-২০২৩) দিনাজপুর বিরামপুরের খানপুর ইউনিয়নের প্রয়োগপুর (নটকুমারী) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে দোকানসহ কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। এবিষয়ে স্হানীয়দের মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উক্ত আগুনের সুত্রপাত হয়েছে। আজ দিবাগত রাত আনুমানিক ২.৪৫ মিনিটের সময় হঠাৎ করে আগুন লাগে যায়। এতে করে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। উক্ত আগুন দিয়ে পুড়ে যাওয়া ৪টি দোকানের মধ্যে ছিল ১ টি কাপড় ও ১টি পেট্রল ও ডিজেল তেলের দোকান। স্হানীয়রা জানান,দোকান গুলোর মধ্যে পেট্রল ও ডিজেল তেলের দোকান থাকায় আগুনের তীব্রতা বেশি হয়েছিল বলে জানা যায়। স্থানীয় বিরামপুর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকান পুড়ে ছাই। এবিষয়ে পুড়ে যাওয়া দোকান মালিকদের সাথে যোগাযোগে জানা যায়,প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
স্হানীয় জনসাধারণ বৈদ্যুতিক থেকে আগুন লাগার কারন ক্ষতিয়ে দেখার জোরদাবি জানান। তারা আরও জানান,বৈদ্যুতিক লাইন ও ক্যাবল সঠিক ভাবে স্হাপন না করা ও সঠিক ভাবে তদারকি না করার প্রধান কারন এই দূর্ঘটনা। ক্ষতিগ্রস্ত দোকানিরা ক্ষতি সাধনের লক্ষে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews